মালদা

রাতের অন্ধকারে স্কুলের সাব মার্শাল পাম্প চুরি, সমস্যার কবলে পড়ুয়ারা

জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। এখানে প্রশ্ন উঠেছে ক্ষুদে পড়ুয়াদের। মাত্র পাঁচ দিন হল সাব মার্শাল পাম্প বসানো হয়েছে পুরাতন মালদার নারায়ণপুর ঝাঁঝরা নিউ প্রাথমিক বিদ্যালয়ে। তারপরেই সেই পাম্প চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল প্রাঙ্গনে। আজ সকালে মার্শাল পাম্পটি না দেখতে পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। সকলের মুখে এখন একটিই প্রশ্ন কে কারা চুরি করেছে সেই সাব মার্শালটি ? এই চুরির ফলে স্কুলের মি ডে মিলের রান্না ও ছাত্র ছাত্রীদের জল পানের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। 

        স্থানীয় সুত্রে জানাগিয়েছে, স্কুলের বাউন্ডারি না থাকায় রাতে এখানে দুস্কৃতিদের মদের আসর বসে। সম্ভবত তারাই এই কাজ করেছে।চুরির খবর জানাজানি হতেই তৎক্ষণাৎ স্কুলের ভার প্রাপ্ত শিক্ষিকা অর্পিতা দাস পাণ্ডে তিনি মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করেন। ঘটনার তদন্তে পুলিস। ফি বছর উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হছে, তা সত্ত্বেও সমাজের কিছু দুস্কৃতির জন্য এমন সমস্যায় পড়ছে পড়ুয়ারা।  
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/JJtLodkXoQY